২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:২২

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

বনানীতে শিসা বারে অভিযানে হুক্কা-শিসা জব্দ, আটক ২

বনানীতে শিসা বারে অভিযানে হুক্কা-শিসা জব্দ, আটক ২

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫১

রাজধানীর বনানীর দুটি শিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি শিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও শিসা গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনানীর ১২ নম্বর সড়কের ‘আল গ্রীসিনো’ এবং রাত ৯টার দিকে ১৭ নম্বর সড়কের ‘হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এ এই অভিযান চালানো হয়।

ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, অভিযানে বারের ভেতরে শিসা পরিবেশন ও সেবনের সরাসরি প্রমাণ মিলেছে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে শওকত ইসলাম বলেন, “শিসা সেবন বেআইনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, রাজধানীর অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে শিসা বারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সম্প্রতি অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন