এসএসসি পরীক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, সহপাঠী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২১:০১
ছাত্রীর গোসলের ভিডিও ধারণের পর কক্সবাজারে যাওয়াসহ তিনটি শর্ত দেয় এসএসসি পরীক্ষার্থী। শর্ত পূরণ না করলে গোপনে ধারণ করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় সহপাঠীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন থেকে মো. শাওন (১৭) নামের স্কুলছাত্রকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুর ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন সহপাঠীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৬) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আত্মীয়ের বাসায় অবস্থানকালে ইমো অ্যাপে একটি ভিডিও পায় সে। ভিডিওটি খুলে দেখার পর বুঝতে পারে, সেটি তারই গোপনে ধারণ করা বিবস্ত্র অবস্থার ভিডিও। পরে আজ দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেয় পরিবার।
লিখিত অভিযোগ অনুযায়ী, ভিডিও পাঠানোর পর অভিযুক্ত কয়েকজন কিশোর ভয়েস মেসেজ ও কলের মাধ্যমে কিশোরীর কাছে বিভিন্ন দাবি জানায়। তারা সমুদ্রসৈকতে যাওয়া, ১০ হাজার টাকা প্রদান অথবা ব্যবহৃত একটি স্মার্টফোন দিতে বলে। এসব শর্ত না মানলে ভিডিওটি ফেসবুক, ইমো ও টিকটকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী বিষয়টি এক সহপাঠীকে জানালে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন ও বার্তার মাধ্যমে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে অভিযুক্ত মো. শাওনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিশোরীর মোবাইল নম্বর অন্যদের কাছে দেওয়ার কথা স্বীকার করেন। এতে পরিবারটি ধারণা করছে, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত।
অভিযোগ পত্রে আরও বলা হয়, নিরাপত্তার জন্য কিশোরী এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে গিয়ে তাকে অপহরণের হুমকিও দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকেও আমাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।’
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. মজনু মিয়া বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
