২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:২১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

জবি শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত কারাগারে

জবি শিক্ষকের ওপর হামলা, অভিযুক্ত কারাগারে

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৭:৩৭

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলাম ও তাঁর বৃদ্ধ বাবা নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এই হামলার পর স্থানীয়রা অভিযুক্ত এহসানুর হক মাহিমকে (২২) ধরে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (১২ এপ্রিল) দিন নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্ত এহসানুর হক মাহিমকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে,  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় হামলার ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত এহসানুর হক মাহিম (২২) দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাইসুল ইসলামের বাড়ির গলিতে আড্ডা ও মাদক সেবন করে আসছিল। এর প্রতিবাদ করায় ইতিপূর্বেও ওই শিক্ষকের বৃদ্ধ বাবা মো. নজরুল ইসলামকে (৬৭) প্রাণনাশের হুমকি দেয় সে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে নজরুল ইসলাম পুনরায় বাধা দিলে মাহিম ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালায়। এসময় তাঁকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারা হয়, এতে তাঁর বাম চোখের নিচে রক্তাক্ত জখম হয়। বাবাকে রক্ষা করতে অধ্যাপক রাইসুল ইসলাম এগিয়ে গেলে তাঁকেও লাঠি দিয়ে আঘাত ও শারীরিক লাঞ্ছনা করে মাহিম। এসময় ওই শিক্ষকের চশমা ভেঙে ফেলা হয় এবং তাঁদের দুজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এদিকে থানায় মামলা গ্রহণ না করে কেবল সাধারণ ডায়েরি (জিডি) করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়ন ইসলাম বলেন, ‘ঘটনার গুরুত্ব কমিয়ে জিডি করা হয়েছে, যা অপরাধীকে ছাড় দেওয়ার নামান্তর। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এদিকে, শুক্রবার আসামিকে আদালতে তোলার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী শিক্ষক রাইসুল ইসলাম এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন