২২ জুলাই ২০২৬, বুধবার, ১১:৩০

শিরোনাম
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা

শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২২:৫২

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি বলেছেন, ‘বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমরা দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক আরো বিস্তৃত করতে আগ্রহী।’

মঙ্গলবার (৭ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে শিল্প খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্য খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে থাই প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় খাদ্য শিল্পমন্ত্রী প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং পর্যটন-সম্পর্কিত শিল্প খাতে থাই বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং পর্যটন-সম্পর্কিত শিল্প খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘সরকারের শিল্পবান্ধব নীতিমালা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং থাই বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য আহ্বান জানাই।’

সাক্ষাতের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ উদ্যোগ, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

আরও পড়ুন