ঠাকুরগায়ে কারাগারে থেকেও বেতন তুলছেন ডিসি অফিসের কর্মচারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ১৯:৪০
ঠাকুরগাঁওয়ে এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের (রাজস্ব) অধীন এক কর্মচারীকে ঘিরে।
পীরগঞ্জ উপজেলার জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক রবি রায়, যিনি তিনটি পৃথক মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত এক বছর ধরে কারাগারে রয়েছেন, তিনি নিয়মিতভাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত সেশন ২১৭/২০, সিআর-৬৮৬/১৯ মামলায় তাকে ৬ মাস এবং সেশন ৩৩১/২৩, সিআর-৩৬৩ (রাণীশংকৈল) মামলায় আরও ৬ মাসের সাজা দেন। এছাড়া, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত সেশন ৬৭০/২২, সিআর-২৮৯/২২ মামলায় তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে ২০২৫ সালের ২২ এপ্রিল ২ বছরের সাজা নিয়ে তিনি কারাভোগ শুরু করেন, যা এখনো চলমান।
সরকারি বিধি অনুযায়ী, কোনো কর্মচারী ফৌজদারি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকলে তার চাকরি স্থগিত বা বরখাস্ত হওয়ার কথা। তবে বাস্তবে রবি রায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও প্রতি মাসে নিয়মিতভাবে সরকারি কোষাগার থেকে তার নামে বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোড়লডোবা গ্রামের বাসিন্দা রবি রায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন। কিন্তু তার বেতন বন্ধ না হওয়ায় বিস্ময় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী এটি কোনোভাবেই সম্ভব নয়। যদি এমন হয়ে থাকে, তবে এটি গুরুতর অনিয়ম। এর পেছনে প্রভাব বা দুর্নীতির সংশ্লিষ্টতা থাকতে পারে।
জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সোহরাওয়ার্দী বলেন, রবি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি৷
এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির বলেন, বিষয়টি আমরা অবগত। তিনি নিয়মিত বেতন-ভাতাদি ভোগ করছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা কোনো ব্যবস্থা নেননি।
মানবাধিকারকর্মী নুর আফতাবুল বলেন, যারা নিয়মের কথা বলেন তারা অনিয়ম করলে বিষয়গুলো কঠিন। এমন ঘটনা সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকে সামনে নিয়ে আসে। একজন দণ্ডিত কর্মচারী কীভাবে নিয়মিত বেতন পান। তা তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে জনপ্রশাসনে সাধারণ মানুষের আস্থা কমে যাবে।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (অতি. দা.) গোলাম ফেরদৌস বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। দুই বছরের সাজাপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • আটকের পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত
- • সৌদির সঙ্গে ৩০ বছরের পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
