২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:৩৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি

শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৮:৫৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার এখনো পুরোপুুরি প্রস্তুত হয়নি, তবে এপ্রিলের শুরুতে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। এর মধ্যে বদলিযোগ্য শিক্ষক-কর্মচারীদের নানা তথ্য মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ শেষে বদলির জন্য অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে। জানা গেছে এপ্রিল মাসে আবেদন শুরুর সম্ভাবনা কম রয়েছে ।

রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডকে বদলি সফটওয়্যার প্রস্তুত করতে পহেলা এপ্রিল পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। পহেলা এপ্রিল সম্ভব না হলেও এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সফটওয়্যার প্রস্তুত হবে। এরপর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে।

সূত্র বলছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ শুরু হলে এই কার্যক্রম শেষ করতে বেশ সময় লাগবে। কেননা যে তথ্যগুলো সংগ্রহ করতে হবে সেগুলো অনেক জটিল। খুব সহজে এসব তথ্য সংগ্রহ করা যাবে না। ফলে এপ্রিলে বদলির জন্য আবেদনগ্রহণ শুরুর সম্ভাবনা কম।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে টেলিটককে ১ এপ্রিলের মধ্যে সফটওয়্যার প্রস্তুত করতে বলা হয়েছে। তারা সফটওয়্যার রেডি করলে আমরা কোনো কালক্ষেপণ না করে দ্রুত তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করব। তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে। এটি দ্রুত সম্ভব হবে না। এই কাজ শেষ হলে বদলির জন্য আবেদনগ্রহণ শুরু করা হবে।’ 

কবে নাগাদ আবেদনগ্রহণ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের পর সময়সীমা বলা যাবে।

তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির আরেক কর্মকর্তা বলেন, ‘মে মাসে বদলির জন্য আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে বিলম্ব হলে আবেদনগ্রহণ শুরুর সময় আরও পেছাতে পারে।’

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

আরও পড়ুন