খেলার মাঠে সঙ্গীর ছুরিকাঘাতে এক তরুণ নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:১১
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা চলাকালীন তুচ্ছ ঘটনার জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘরগাঁও গ্রামের একটি খোলা মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তারেক (২২) ওই গ্রামের গাজী মিয়ার ছেলে এবং স্থানীয় ঘরগাঁও টাইটেল মাদ্রাসার সাবেক ছাত্র।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তারেককে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আতিক মিয়া একই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
রাজনগর থানার তদন্ত কর্মকর্তা আরও জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আতিককে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় মাঠে একদল তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার সময় ‘বল করা’ নিয়ে তারেকের সঙ্গে তাঁর খেলার সঙ্গী আতিক মিয়ার (২০) বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের এক পর্যায়ে আতিক উত্তেজিত হয়ে তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে তারেককে এলোপাথাড়ি আঘাত করেন। এতে তারেক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
