০৪ জুলাই ২০২৬, শনিবার, ২৩:০০

শিরোনাম
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

ধানক্ষেত থেকে উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ, আটক ১

ধানক্ষেত থেকে উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৯:২৬

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারকালে ১০১ ভরি ওজনের দশটি স্বর্ণের বারসহ কৃষকের ছদ্মবেশে থাকা এক চোরকারিকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ক্যাফে-২০ কনফারেন্স কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে এই স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় ধানক্ষেতে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা মামুনুর রশীদ (৩৫) নামে ওই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তবে তিনি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ধানক্ষেতের কাদার নিচে স্বর্ণের চালান লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মামুনুর রশীদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন