সীমান্তে টহলকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৬:০৭
ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিনীত কুমার দুবে (৪৬) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তসংলগ্ন।
নিহত বিনীত কুমার দুবে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। তিনি উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের একটি অরক্ষিত অংশে টহল দিচ্ছিলেন তিনি। এ সময় এলাকায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়।
জিরো লাইনের কাছে খোলা আকাশের নিচে দায়িত্ব পালনকালে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন বিনীত কুমার দুবে। ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিথিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিএসএফ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
