ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৭:০০
ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৩ জুন) ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উচ্চপর্যায়ের এ ‘টাস্কফোর্স’ গঠন করা হয়।
জানা যায়, ডেঙ্গু মোকাবিলায় গঠিত এ ‘টাস্কফোর্স’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
টাস্কফোর্সের মূল কাজ হবে জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা এবং বাস্তবায়নে কোনো সীমাবদ্ধতা থাকলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখা।
১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় (স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত), ডিএমপি, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং ‘ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব।
সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ মাঠ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত নজরদারি নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • কারওয়ান বাজার থেকে র্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মহরম আটক
- • খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
- • শোকে স্তব্ধ ইরান, দ্বিতীয় দিনেও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা
- • আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান
- • মালয়েশিয়াগামী বিমানে বোর্ডিং পাস নিয়েও উঠলেন না ৭১ যাত্রী
- • সাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
