মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০০:০০
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বহু বাংলাদেশি শ্রমি মালয়েশিয়ায় কাজ করেন। নানা কারণে অনেক প্রবাসী এখানে কারাগারে আটকে আছেন। এ সংখ্যা প্রায় ২ হাজার। কীভাবে তাদের মুক্ত করা যায়, সেই চেষ্টা করা হবে।’
রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আইনের মধ্যে থেকে প্রবাসীদের জন্য যত সুবিধা আদায় করা যায়, সবকিছু করা হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে, এজন্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরতে হবে। আমার পরিবারের সঙ্গে যা হয়েছে, এজন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।’
কর্তব্যের জায়গা থেকে দেশের হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘মালয়েশিয়ায় যেন অদক্ষ শ্রমিক না আসে সেজন্য টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমবাজার খুলে দিতে দেশটির সরকারের সঙ্গেও আলোচনা করা হবে।’
তিনি আরও জানান, ‘আগামী এক বছরে যারা মধ্যপ্রাচ্যে যাবেন, তাদের বেসিক আরবি ভাষা শেখানোর চেষ্টা করবে সরকার। বাচ্চারা যেন নিজস্ব স্বকীয়তায় বেড়ে উঠতে পারে, সেই ব্যবস্থা করা হবে। স্কুলের সিলেবাসে পাঁচটি স্পোর্টসকে অন্তর্ভুক্ত করা হবে, সেখানে খেলার বিষয় হিসেবে থাকবে এবং শিক্ষার্থীদের কৃতকার্য হতে হবে।’
তাঁর ভাষ্যমতে, ‘অন্যদের প্রজন্মের দিকে না তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানদের পাঁচটি ভাষা শেখানো হবে, তার মধ্যে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।’
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন তারেক রহমান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
