চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২৩:৪৮
খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরির লোভ দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে গুইমারা থানায় মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছরের এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।
বিধবার ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, এ ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গুইমারা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ম্রাচাই মারমাকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
