০৪ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৯

শিরোনাম
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

সালমানকে হত্যার চেষ্টা, দাবি দেহরক্ষীর

সালমানকে হত্যার চেষ্টা, দাবি দেহরক্ষীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০০:৩০

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড় এসেছে। ২০২৪ সালের এপ্রিলের এই আলোচিত হামলাটি শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং সরাসরি হত্যাচেষ্টা ছিল বলে আদালতে জানিয়েছেন তার দেহরক্ষী।

মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে চলমান মামলায় সম্প্রতি সাক্ষ্য দেন এই দেহরক্ষী, যিনি একই সঙ্গে মামলার বাদীও। তার জবানবন্দি মামলার গতিপথ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ১৪ এপ্রিল ২০২৪ ভোরে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তিনি। আগের দিন থেকেই দায়িত্বে ছিলেন এবং লরেন্স বিষ্ণই এর হুমকির কারণে তখন নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ভোর প্রায় ৪টার দিকে বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান তারা। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

দেহরক্ষীর মতে, হামলাকারীরা চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে জানানো হয়।

তিনি আদালতে স্পষ্টভাবে বলেন, এটি কোনো সতর্কবার্তা ছিল না, বরং সরাসরি সালমান খানকে হত্যার চেষ্টা ছিল। ঘটনার সময় অভিনেতা ভবনের দ্বিতীয় তলায় নিজ কক্ষে অবস্থান করছিলেন।

আরও পড়ুন