০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৯:০০

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২৩:৩৮

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলেছে টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। ভারতীয় গণমাধ্যমের খবর, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন।

জানা গেছে, রবিবার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ সেই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে এত দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

পরিচালকের অবস্থান সম্পর্কে খবর পেয়ে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।

উৎসবের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গেছে, পরিচালকের ফিরে আসার খবর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জানানো হয়। পাশাপাশি লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচালকের স্ত্রী থানায় গেলে এক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে ভিডিও কলে উৎসবের সঙ্গে কথা বলানো হয়।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় যে, নিখোঁজ পরিচালকের খোঁজ পাওয়া গেছে।

উৎসবের নিখোঁজ হওয়ার খবর প্রথমে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন তার স্ত্রী। স্বামীর সন্ধান মেলার পর মৌপিয়া বলেন, “রবিবার সকালে আনন্দপুর থানা থেকে আমাকে ডাকা হয়। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পাই। জানানো হয়, আপাতত সে তাদের বাড়িতেই আছে। থানায় গিয়ে বুঝতে পারি, লালবাজার আগেই খবর পেয়েছিল। কোথায় আছে, সেটা বিস্তারিত বলতে নিষেধ করা হয়েছে পুলিশের নির্দেশেই। আমার সঙ্গে অল্প সময় কথা হয়েছে। খুব ক্লান্ত ছিল, ঘুমোচ্ছিল।”

উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন তিনি নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন। তার স্ত্রীর দাবি, সেদিন দুপুর ২টা ২২ মিনিটে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। পরে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অবশেষে ২৪ দিন পর মিলল তার খোঁজ।

আরও পড়ুন