০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৪:৩২

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

ডেমরায় পাম্প থেকে ড্রামে করে খোলা বাজারে তেল প্রেরণ

ডেমরায় পাম্প থেকে ড্রামে করে খোলা বাজারে তেল প্রেরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ১৯:১২

রাজধানীর ডেমরায় পাম্প থেকে জ্বালানি তেল যাচ্ছে বিভিন্ন এলাকার খোলা বাজারে। অথচ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা তপ্তরোদে লাইনে দাঁড়িয়ে পুড়ছেন গাড়ি ও মোটরসাইকেলচালকরা। অনেকেই ৫-৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না তেল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত থেকে বুধবার (২২ এপ্রিল) দুপুর পর্যন্ত বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, এক প্রকার প্রকাশ্যেই ড্রামে ও বোতলে তেল বিক্রি করছেন পাম্প কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে স্টাফ কোয়ার্টারে অবস্থিত সিকদার ফিলিং স্টেশনে দেখা যায়,  পিকআপে করে আসা কয়েকটি ড্রামে তেল দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। এ বিষয়ে জিজ্ঞেস করতেই তার অকপটে বলছেন, এখান থেকে তেল নিয়ে আমরা খোলা বাজারে বিক্রি করি। এ ছাড়া বিভিন্ন জায়গায় ডেলিভারি দেই।

স্থানীয়রা অভিযোগ করে জানান, জহিরুল ইসলাম রনি মুন্সীর মালিকানাধীন এই পাম্প থেকে দিনরাত অবাধে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।

স্টাফ কোয়ার্টার এলাকায় খোলা বাজারে তেল বিক্রি করেন আব্দুর রহমান। তিনি জানান, জহিরুল ইসলাম রনি মুন্সীর মালিকানাধীন জ্বালানি তেলের পাম্প রয়েছে বেশ কয়েকটি। এর মধ্যে গাউছিয়া এলাকায় মুন্সী ফিলিং স্টেশন, মদনপুর এলাকায় আগমন ফিলিং স্টেশন, গাজীপুরে হংকং ফিলিং স্টেশন, রুপসীতে সিকদার ফিলিং স্টেশন। ময়মনসিংহে রয়েছে মেমো ফিলিং স্টেশন। পাম্পগুলোতে ক্ষমতার অপব্যবহার করে তিনি প্রকাশ্যে জ্বালানি তেল হাটে বাজারে সরকারি বেধে দেওয়া দাম থেকেও বেশি দামে বিক্রি করছেন।

তিনি আরো জানান, জ্বালানি তেলের সংকট চলছে, যারা তেল হাটে-ঘাটে অধিক মুনাফার জন্য বিক্রি করছেন তাদের বিরুদ্ধে সরকারের দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা দরকার। তা না হলে জ্বালানি তেলের অসাধু মজুদ চক্রের দৌরাত্ম্য  আরো বাড়বে।

এদিকে, সিকদার ফিলিং স্টেশনের মালিক জহিরুল ইসলাম রনি মুন্সীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমরা সরকারি নিয়ম মেনে তেল বিক্রি করছি’। তবে তেলের ড্রামে কিভাবে তেল দিচ্ছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদদার ও সরকারি নিয়মের যারা ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন মাঠে আছে।

আরও পড়ুন