মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২৩:৩২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
সোমবার (২০ এপ্রিল) তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো নারী আসন পাবে।
এক্ষেত্রে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলো একাধিক প্রার্থী না দিলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
ইতোমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন।
অন্য কোনো জটিলতা তৈরি না হলে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।
জানা গেছে, এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে পাঁচজন মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।
আরও পড়ুন
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন তারেক রহমান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
