পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ভাইরাল ফটোকার্ড ভুয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২০:১৪
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ফটোকার্ড তাদের নজরে এসেছে, যেখানে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
ভাইরাল হওয়া ফটোকার্ডে দাবি করা হয়, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি অবমাননাকর ও নতজানু নীতির পক্ষে মন্তব্য করেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, এমন কোনো বক্তব্য তিনি কখনো দেননি এবং এটি সম্পূর্ণ গুজব।
মন্ত্রণালয় সকলকে এসব অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রকৃত অবস্থান হলো—বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিশ্বের সব দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা হবে।
মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সব দেশের সঙ্গে সমমর্যাদায় সম্পর্ক রাখবে এবং কোনো ধরনের গুজব বা অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
