ঢাকায় পৌঁছালো স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২৩:০২
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে মরদেহ ঢাকায় অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা হবে।
দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই মৃত্যুতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতাসহ অনেকেই গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- • একাদশে এক বড় পরিবর্তন, নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- • বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- • আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
- • সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
- • ইংল্যান্ডকে উড়িয়ে রেকর্ড সপ্তম বারের মতো নারী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
