বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন : রাতেই ইউএনও বদলির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২৩:১১
ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় অনুষ্ঠান বর্জন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এই ঘটনার জেরে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলি করা হয়েছে বলে দাবি উঠেছে।
তবে চিঠি ইস্যুর তারিখ ২৫ মার্চ ব্যবহার করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জানা যায়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়। ২৬ মার্চ রাতে ইউএনও খাদিজা আক্তার চিঠিটি হাতে পেলেও সেখানে ২৫শে মার্চের তারিখ উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠান বর্জন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করি। সরকার ও আইন যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই আমাদের দায়িত্ব পালন করতে হয়। স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে বর্তমানে যেভাবে রয়েছে, তা অনুসরণ করতে হবে। সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি কিভাবে বিএনপি নেতাদের কথামতো বক্তব্য দেবো?’
এদিকে ইউএনও’র বক্তব্যের প্রতিবাদে গতকাল বিকেলে মহেশপুরে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউএনও খাদিজা আক্তারকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
