০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৮:৫৭

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২৩:২০

কিশোরগঞ্জে আলাদা দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কৃষক ইমন মিয়া। ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।

নিহত ইমন মিয়া (২৬) কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের খালেক মিয়ার ছেলে।

অন্যদিকে, সোমবার সন্ধ‌্যার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ইরফানকে (১৬) মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত নৌশাদকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত ইরফান শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, এ ব‌্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।   

আরও পড়ুন