০৪ জুলাই ২০২৬, শনিবার, ২৩:০০

শিরোনাম
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

নেতানিয়াহুর কফি পানের ভিডিও কি তবে ‘ডিপফেক’?

নেতানিয়াহুর কফি পানের ভিডিও কি তবে ‘ডিপফেক’?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১৯:০৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি তবে লোকচক্ষুর আড়ালে? গত কয়েক দিন ধরে তাঁর অবস্থান নিয়ে যখন তুমুল রহস্য দানা বাঁধছে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তাঁর একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই দাবি করছেন, ভিডিওটি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ব্যবহার করে তৈরি করা একটি ‘ডিপফেক’।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, জেরুজালেমের পাহাড় ঘেরা অঞ্চলের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে দাঁড়িয়ে শান্ত মেজাজে কফি অর্ডার করছেন নেতানিয়াহু। গণমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিয়ে করা এক প্রশ্নের জবাবে রসিকতা করে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কফির জন্য মরছি’। ভিডিওটি মূলত তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই পোস্ট করা হয়।

তবে বিপত্তি বাধে যখন এক্স-এর নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওটিকে ‘এআই-নির্মিত’ কনটেন্ট হিসেবে শনাক্ত করে। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে গ্রোক সরাসরি জানায়, এটি নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই। ভিডিওটি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে নেটিজেনদের অনেকেই দাবি করেছেন, নেতানিয়াহু যখন নিচের দিকে তাকাচ্ছেন, তখন তাঁর মুখের আকৃতি বদলে যাচ্ছে। এমনকি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা মানুষের মুখের মাস্ক এবং কফির কাপের নড়াচড়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

যদিও ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক থামছে না, তবে যে ক্যাফেতে ভিডিওটি ধারণের দাবি করা হয়েছে, সেই ‘দ্য সাতাফ’ তাদের ইনস্টাগ্রাম পেজে প্রধানমন্ত্রীর কফি পানের স্থিরচিত্র প্রকাশ করেছে। সেখানে তাঁরা প্রধানমন্ত্রীকে আতিথ্য দিতে পেরে আনন্দ প্রকাশ করলেও ভিডিওর কারিগরি ত্রুটি নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন