০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৫:১০

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২৩:২৫

বরিশালের উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে শনিবার (১৪ মার্চ) পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম প্রথম দফায় দুই লাখ টাকা চাঁদা দিতে বাধ্য হন। এতে নগদ ৫০ হাজার টাকা ও পরে বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়।

ড্রেজার ব্যবসায়ী অভিযোগ করেন, বাকি টাকার জন্য শুক্রবার (১৩ মার্চ) মনির সরদারের নেতৃত্বে তার লোকজন আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করা হয়। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি জানান, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সেনা অভিযানে আটক হয় মনির সরদার। কয়েকদিন কারাবরণ করার পর তিনি জামিনে মুক্ত হন।
 
আরও পড়ুন