রামুতে জাল টাকা, তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ২২:৪৫
কক্সবাজারের রামুতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান যশোর জেলার কোতোয়ালি থানার খোলাডাঙ্গা এলাকার মো. লুৎফার রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, এসআই রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালো ব্যাকপ্যাক ব্যাগসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের আমতলীয়া পাড়ায় একটি ভাড়া বাসায় থেকে তারা জাল নোট তৈরি ও বাজারে বিক্রি করে আসছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
