যুক্তরাজ্যের সাথে সম্পর্কে টানাপোড়েন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ০০:১২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ‘লুজার’ বা ‘অভাগা’ বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত দুই সপ্তাহের মধ্যে এক ব্যক্তিগত নৈশভোজে বন্ধুদের সামনে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান তার একসময়ের মিত্র কিয়ার স্টারমারের সাথে হোয়াইট হাউস ও ডাউনিং স্ট্রিটের সম্পর্কে বড় ফাটল ধরিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরান-ইসরায়েল সংঘাত এবং ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার ইস্যুতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মতবিরোধই এই তিক্ততার মূল কারণ। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটির অনুমতি চাইলেও শুরুতে স্টারমার আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে তাতে বিলম্ব করেছিলেন। এতে চরম ক্ষুব্ধ হন ট্রাম্প।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি বর্তমান যুক্তরাজ্যের ভূমিকায় ‘খুবই অসন্তুষ্ট’ এবং স্টারমারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে তুলনা করে বলেছেন, “তিনি উইনস্টন চার্চিল নন।”
চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করার চুক্তি নিয়েও ট্রাম্প ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনা করেছেন। যদিও পরবর্তীতে স্টারমার ‘সীমিত ও প্রতিরক্ষামূলক’ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবুও ট্রাম্প তার অবস্থান থেকে সরেননি।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
