ফেনীতে নিহত শ্রমিকদের দাফনে আর্থিক সহায়তা মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৩৮
ফেনীর সোনাগাজী উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত দুই নির্মাণ শ্রমিকের দাফন সম্পন্ন করতে আর্থিক সহায়তা দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আহম্মদ ভুঞাঁ নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় মন্ত্রী গভীর শোক ও সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান পিরোজ, সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান মোর্শেদ, যুবদল নেতা এনামুল হক এনাম, সোনাগাজী পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল, সোনাগাজী স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, শনিবার দুপুরে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
