০৪ জুলাই ২০২৬, শনিবার, ২৩:০০

শিরোনাম
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

শাহবাগ মেট্রো স্টেশন থেকে নকল পিস্তলসহ যুবক আটক

শাহবাগ মেট্রো স্টেশন থেকে নকল পিস্তলসহ যুবক আটক

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৮

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশন থেকে নকল পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, প্লাস্টিকের গুলি এবং পুলিশের একটি লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক যুবকের পরনে দাঁড়িপাল্লা প্রতীকের একটি ভেস্ট ছিল এবং তার পাঞ্জাবির ভেতরে এনসিপির লোগো পাওয়া যায়। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে এমআরটি পুলিশ জানায়, সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলমান থাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন