সাভারে ৪ পেশাদার মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ১৮:৫০
সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভারের মাদকপল্লি হিসেবে খ্যাত বক্তারপুর এবং রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন ঢাকা জেলার সাভার থানার বক্তারপুর বেদে পল্লীর শামসুল ইসলামের ছেলে মো. চঞ্চল মাহমুদ (৩২), একই এলাকার মৃত আইজলনির ছেলে মো. মিজানুর রহমান বাঘা (৩৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলাবুনিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলৈ মো. বিল্লাল হোসেন (৩২) এবং গোপালগঞ্জ জেলার সদর থানার তারাগ্রাম এলাকার মৃত শাজাহান মোল্লার ছেলে মো. নিয়ামত মোল্লা (৬৫)।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের মাদক পল্লী হিসেবে খ্যাত বক্তারপুর এলাকা থেকে এবং আশুলিয়ার জামগড়া এলাকা থেকে পেশাদার ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল উদ্ধার।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ’
আরও পড়ুন
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
