শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২১:৫৭
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। এতে দেশটির রাজধানী কাবুল থেকে শুরু হয়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পাকিস্তান পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। খবর রয়টার্সের।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দানিয়াল আহমেদ। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দানিয়াল আহমেদ বলেন, সোয়াতে ভূমিকম্পটি খুব শক্তিশালী এবং বেশ দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছিল। লোকেরা ঘর থেকে বেরিয়ে যায় এবং নারী ও শিশুদের আতঙ্কে কাঁদতে দেখা যায়।
ইএমএসসি জানিয়েছে, ৬ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার গভীরে।
ইএমএসসির তথ্যমতে, শনিবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ঢাবি অধ্যাপক ড. নাজমুল
- • ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
- • আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে 'ভিএআর রিভিউ' প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ
- • ০.০২ সেকেন্ডে থামল ইমরানুরের স্বপ্ন
- • ‘অতিরিক্ত সুন্দর’ বলে বাদ, আজ প্রথম সারির তারকা কৃতি!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
