২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০০:৪৯

শিরোনাম
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ঢাবি অধ্যাপক ড. নাজমুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ঢাবি অধ্যাপক ড. নাজমুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২৩:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী ড. মো. নাজমুল হোসাইনকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ ডিসেম্বর ২০২০ সালের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ট্রেজারার পদে বর্তমান পদের সমপরিমাণ সম্মানী পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্যের অর্পিত ক্ষমতাও প্রয়োগ করবেন তিনি। তবে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন