২১ জুন ২০২৬, রবিবার, ২০:৫৯

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে আসছে না সালমানের সিনেমা 'মাতৃভূমি'

ঈদে আসছে না সালমানের সিনেমা 'মাতৃভূমি'

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২২:২০

বলিউড তারকা সালমান খানের নতুন ছবি ‘মাতৃভূমি’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। এর আগে ঈদুল আজহা উপলক্ষে ছবিটি আগামী ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও এবার তা পিছিয়ে যাচ্ছে।

এনডিটিভি বলছে, ছবিটি এখন আগস্টে, ভারতের স্বাধীনতা দিবস ঘিরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বলা দরকার, ছবিটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। নাম পরিবর্তনের পাশাপাশি ছবিতে কিছু সংশোধন আনা হচ্ছে বলেই মুক্তি পিছিয়ে গেছে বলে জানা গেছে।

২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ছবিটি নির্মিত হচ্ছে সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মসের ব্যানারে।

ছবিতে সালমানকে দেখা যাবে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সীমান্তে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়া।

প্রসঙ্গত, সর্বশেষ সালমান খানকে দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

আরও পড়ুন