কদমতলীতে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৬:০০
রাজধানীর কদমতলীর বাগিচা এলাকায় হৃদয় হোসেন (৩০) নামে এক শ্রমিক বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। নিহত হৃদয় হোসেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর চরভাঙ্গা গ্রামের আমানউল্লাহ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১২টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী আজগর জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জুরাইন বউবাজার বাগিচা ১ নম্বর গেটের একটি গলিতে লোহার বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন হৃদয়। পরে তাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, ঝড়-বৃষ্টির কারণে খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকতে পারে, যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয়ের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
