তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলি, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১৮:২৪
তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেটের পাশে ভয়াবহ এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) শহরের বেসিকতাস জেলায় এই গোলাগুলিতে অন্তত তিনজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যমগুলো।
ইস্তাম্বুল পুলিশ বিভাগের বরাত দিয়ে সিএনএন তুর্ক জানিয়েছে, হামলাকারীরা কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালালে নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কঠোর পদক্ষেপের মুখে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়। তবে এই ব্যাপক গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানা যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই হামলার ঘটনা তুরস্ক ও ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার পরপরই ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
