১৯ জুন ২০২৬, শুক্রবার, ১২:৩০

শিরোনাম
বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২০:১৯

সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

রবিবার (১৫ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

এর আগে মোছা. হাপছা খাতুন নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১২ মার্চ দুপুরে কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ওরফে বিপি ইমরান আশুলিয়া থানাধীন বাইপাইল নামাবাজার চাঁননগর মসজিদসংলগ্ন অভিযোগকারী হাপছা খাতুনের বাসায় প্রবেশ করে তার ১৫ বছর বয়সী মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে একই দিন রাতে ভুক্তভোগী মেয়ে ও মাকে বাসায় ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান। মারধরে গুরুতর আহত ভুক্তভোগী মেয়ে ও মাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শনিবার আশুলিয়া থানায় একটি মামলা করা হলে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে ইমরানকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, হাফছা খাতুন নামে এক নারীর করা ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন