জেলের জালে মিলল সাড়ে ২২ কেজির কোরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১৬
সমুদ্রের নোনা হাওয়া আর নদীর শান্ত স্রোতের মিলনস্থল বরগুনার তালতলীর বুড়ীশ্বর নদী ও বঙ্গোপসাগরের মোহনা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সেই জলরাশিতেই ভাগ্য খুলে যায় জেলে আব্দুর মন্নানের। জাল তুলতেই চোখে পড়ে রুপালি ঝিলিকের সাড়ে ২২ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ।
জেলে মন্নান জানান, গত শুক্রবার ভোরে ফকিরহাট সংলগ্ন মোহনায় তিনি জাল ফেলেন। শনিবার দুপুরে জাল তুলতে গিয়ে দেখেন, বিরল আকারের কোরালটি জালে আটকে আছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে তালতলী বাজারে। স্থানীয়রা ভিড় জমান মাছটি একনজর দেখতে। পরে তালতলী বাজারে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটির দাম হাঁকানো হয়। প্রতিকেজি ৮৫০ টাকা দর উঠলে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন।
তবে ব্যবসায়ীদের মতে, মাছটির রঙ কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। সতেজ থাকলে এ ধরনের কোরাল ৪০ থেকে ৫০ হাজার টাকায়ও বিক্রি হতে পারত।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সাগর ও নদ-নদীতে সরকারের নিয়মিত নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধ থাকার সুফল এখন দৃশ্যমান। মাছের প্রজনন ও বৃদ্ধি বাড়ায় এমন বড় আকারের কোরাল এখন জেলেদের জালে ধরা পড়ছে।
মৎস্য কর্মকর্তারা জানান, সরকারের নিষেধাজ্ঞা ও নজরদারির কারণে নদীতে মাছের পরিমাণ বেড়েছে। এর ফলেই বড় আকারের কোরাল ধরা পড়ছে।
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
