২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:১৬

শিরোনাম
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা

রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ২২:০১

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়নকারী একটি বড় তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

শনিবার (০৪ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিও ছিল বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দার বেগলোভ জানান, শহরটিতে রাতভর ‘বড় ধরনের’ ড্রোন হামলা হয়েছে। একটি তেল টার্মিনালে আঘাত হানার বিষয়টিও তিনি স্বীকার করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, হামলার শিকার তেল টার্মিনালটি রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি স্থাপনা। সেখানে বছরে প্রায় এক কোটি ২৫ লাখ টন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্রনস্টাডেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে রাশিয়া এখনো নৌঘাঁটিতে হামলার এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। 

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন