আর এস ফাহিমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৫
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এই আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী অভিযোগ করেন, “আর এস ফাহিম চৌধুরীর মতো ব্যক্তিকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। আমাদের ধারণা, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু প্রভাবশালী কুশীলব তাঁকে গ্রেপ্তারে বাধা দিচ্ছে।”
সংগঠনটির পক্ষ থেকে আর এস ফাহিমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, ফাহিম আওয়ামী লীগকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নানাভাবে সহায়তা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী নেতাদের সঙ্গ দিতেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
‘মঞ্চ-২৪’-এর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার না করা হয়, তবে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের যেকোনো চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
আরও পড়ুন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী ভালোবাসা, নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
