আরাকান আর্মির থেকে ৩ বাংলাদেশিকে ফেরত বিজিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ১৯:০৫
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা ব্যক্তিদের মধ্যে দুইজন জেলে রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজন এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন বালুখালী নদীতে মাছ ধরতে গেলে আরও দুই জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। একাধিক দফা যোগাযোগ ও সমন্বয়ের পর শুক্রবার তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়।
ফেরত আনা বাংলাদেশিরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া (২২)।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া তিনজনকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’
- • মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
- • কয়েকদিনের আগুনে জরুরি অবস্থা, আতঙ্কে লস অ্যাঞ্জেলেস
- • হরমুজের টোল যুক্তরাষ্ট্রের ইরানের নয়: ট্রাম্প
- • বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
