০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:১৩

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

পুলিশ হত্যাসহ সব ঘটনার আইনি ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

পুলিশ হত্যাসহ সব ঘটনার আইনি ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৯:১৪

৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছে; এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশসহ অনেক মানুষ মারা গেছে; এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়।

মাদকের বিরুদ্ধে বর্তমানে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে উল্লেখ করে তিনি আরও দাবি করেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন