চট্টগ্রামে বৃষ্টির মধ্যে ট্রেনের ২ পরিত্যক্ত বগিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ১৯:৩৫
টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাবাজার এলাকায় ট্রেনের দুটি পরিত্যক্ত বগি আগুনে পুড়েছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে নগরীর বাংলাবাজার পানির টাংকির কাছে পড়ে থাকা পরিত্যক্ত এই দুই বগিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নেভায়। বাংলাবাজারের ওই রেল লাইনগুলোতে বেশ কিছু পরিত্যক্ত বগি রাখা আছে।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালি ওই বগিগুলোর ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে দুটি বগির আংশিক পুড়ে গেছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত বলে স্থানীয়রা তাদের বলেছেন।
আগুনে হতাহতের ঘটনা নেই এবং ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে, যোগ করেন তিনি।
র্পূব রেলের ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবহার উপযোগী না হওয়ায় বগিগুলো বাংলাবাজার রেললাইনে রাখা ছিল। আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
