‘দেশের ৫০টি মিডিয়ার ৪০টিই বিএনপির প্রভাবে চলে’: সারজিস আলম
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:৫৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, দেশের গণমাধ্যমগুলো বর্তমানে বিএনপির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। তিনি বলেন, “এখন দেশে ৫০টি মিডিয়া থাকলে তার ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি।”
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এনসিপি নেতার নামে নতুন টিভি চ্যানেলের লাইসেন্স পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “শুধু এনসিপির একজন নন, সেখানে বিএনপি ও জামায়াতের লোকও আছেন। শুধু এনসিপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।”
উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নেই—তার এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সারজিস বলেন, উপদেষ্টারা শুধু নির্বাচন দিয়েই চলে গেলে ইতিহাসে তাদের ভূমিকা সমালোচিত হবে। তিনি আরও বলেন, দেশ বা বিদেশে যত বৈঠকই হোক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।
এ সময় তিনি নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ দেওয়ার দাবি জানান এবং বলেন, “শাপলা পেয়েই এনসিপি নির্বাচন করবে।”
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
