রায়পুরে সবজির আড়ালে গাঁজা চাষ, বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২৩:৪০
লক্ষ্মীপুরের রায়পুরে সবজি চাষের আড়ালে গাঁজা গাছ লাগানোর অভিযোগে জয়নাল আবেদিন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮টি গাঁজার গাছ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
আটক জয়নাল আবেদিন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাখালিয়া বাজার জামে মসজিদে সুইপার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার একটি মোবাইল টিম রাখালিয়া বাজার মসজিদ এলাকার একটি পুকুরপাড়ে অভিযান চালায়। সেখানে সবজি গাছের আড়ালে ৬ থেকে ১৮ ইঞ্চি উচ্চতার ১৮টি গাঁজার চারা পাওয়া যায়।
পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়নালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো মতে একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে ৫৫টি পুড়িয়ায় রাখা ১০০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো আরো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত মালামাল রাখার জন্য জয়নালকে একটি ছোট স্টোররুম দেওয়া হয়েছিল। ওই স্টোররুমের পাশের পরিত্যক্ত জায়গায় তিনি বিভিন্ন সবজি চাষের আড়ালে গাঁজার চারা রোপণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেছেন যে, তিনি শুধু গাঁজার চারা রোপণই করেননি, বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছেও বিক্রি করতেন।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’ ভাইরাল ভিডিও ইস্যুতে তাহেরীর মন্তব্য
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
