২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৩

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

আকাশে ক্ষেপণাস্ত্রের দৃশ্য ধারণ নিষিদ্ধ: কুয়েত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আকাশে ক্ষেপণাস্ত্রের দৃশ্য ধারণ নিষিদ্ধ: কুয়েত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ২৩:৫৭

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা ও জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই কঠোর নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাসের সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো দৃশ্য, ছবি বা ভিডিও ধারণ করা থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে হবে। একইসঙ্গে এই ধরনের কোনো সংবেদনশীল কন্টেন্ট ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বা লাইভ সম্প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, কুয়েতের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির স্থানীয় আইন অত্যন্ত কঠোর। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার করবেন, তাদের বিরুদ্ধে কুয়েত সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

দূতাবাস প্রবাসীদের প্রতি শান্ত থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা কোনো ধরনের আইনি জটিলতায় না পড়েন।

আরও পড়ুন