নয়া রাজনীতির কি আলাপ করছেন তাসনিম জারা ?
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৫৩
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা প্রচলিত মাইকিং, শোডাউন বা ডিজিটাল ব্যানারের রাজনীতি এড়িয়ে সরাসরি মানুষকে তার নতুন রাজনৈতিক দর্শন তুলে ধরছেন।
শনিবার মানিকনগর বিশ্বরোড এলাকায় গণসংযোগকালে তিনি জানান, অলিগলি, বাজার, মহল্লা এবং বাসায় বাসায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার মধ্য দিয়েই তিনি জনসেবার ধারণা বাস্তবায়নের চেষ্টা করছেন।
ডা. জারা বলেন, “একজন স্বতন্ত্র প্রার্থীকে খুব অল্প সময়ে নিজের প্রতীক চেনানো বড় চ্যালেঞ্জ। নারী হিসেবে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের সুবিধাও আছে। অনেক নারী স্বাচ্ছন্দ্যে এসে তাদের সমস্যার কথা বলছেন—এটি আমার জন্য বড় পাওয়া।”
তবে তিনি নারীদের রাজনীতিতে অংশগ্রহণে সাইবার বুলিংয়ের মতো নেতিবাচক দিকও তুলে ধরেন এবং মাঠকে নিরাপদ করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে ডা. জারা বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পার্কগুলোকে হাঁটার উপযোগী পরিবেশে রূপান্তর করার জন্য তিনি সিটি করপোরেশন ও অন্যান্য সেবা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।
তার কথায়, বছরের পর বছর ধরে হাসপাতাল, স্কুল ও আবাসিক এলাকা ঘেঁষে বর্জ্য পড়ে থাকা সিটি করপোরেশনের ব্যর্থতার প্রমাণ। তিনি বলেন, “সেবা সংস্থা যদি ব্যর্থ হয়, ভোটার কার কাছে যাবে? সংসদ সদস্য হিসেবে এটি আমার দায়িত্ব নিশ্চিত করা।”
ডা. জারা নির্বাচিত হলে ‘নো সার্ভিস, নো বিল’ নীতি বাস্তবায়নের খসড়া আইন প্রস্তাব করবেন। এতে গ্যাস বা অন্যান্য সেবায় ব্যর্থতার ক্ষেত্রে মাসিক বিল মওকুফ করার বা ভর্তুকিভিত্তিক সরবরাহ নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকবে।
তিনি বলেন, “আমি পেশাদার রাজনীতিবিদ ছিলাম না। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের মতো পেশাজীবীদের রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছে। নির্বাচনের মাঠ ব্যক্তিগত দ্বৈরথের জায়গা নয়, এটি আদর্শ ও কর্মপরিকল্পনা উপস্থাপনের মঞ্চ। অন্যান্য যোগ্য প্রার্থী থাকলেই ভোটারদের কাছে ভালো বিকল্প থাকবে। আমি আমার যোগ্যতা ও ভিশন দিয়ে সমর্থন চাইব।”
ডা. জারার এ বক্তব্যে স্পষ্ট যে, তিনি প্রচলিত রাজনীতির কৌশল নয়, কার্যকর জনসেবা এবং স্বচ্ছ প্রশাসনের মধ্য দিয়ে নতুন রাজনীতির ধারণা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন।
আরও পড়ুন
- • ট্রাম্পের শান্তি চুক্তিতে যুদ্ধ থামলেও কাটেনি মার্কিনদের উদ্বেগ
- • রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা
- • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রথমবার নকআউটে কানাডা
- • ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
- • চাটখিলে শিয়াল শিকার করে ফেসবুকে মাংস বিক্রির অভিযোগ
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
