০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৫২

শিরোনাম
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের ৪ মন্ত্রী

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন চার দেশের ৪ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৫

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (১২ ডিসেম্বর) ঢাকায় আসছেন পাকিস্তান, ভারত, ভূটান ও মালদ্বীপের চারজন মন্ত্রী।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন এবং খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। পাশাপাশি ভারত ও ভূটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও আগামীকাল বাংলাদেশে আসবেন বলে সংশ্লিষ্ট দূতাবাস জানিয়েছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।

গেজেটে আরও জানানো হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

আরও পড়ুন