১৭ জুন ২০২৬, বুধবার, ০৯:৫৭

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২০:২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৩ কেভি লাইনের জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

এ বিষয়ে নাগেশ্বরী জোনাল অফিসের (কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বলেন, ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকার জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন