বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের প্রতি ৭ নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২৩:৪৪
পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিদ্যুতের পরিমিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে এক বার্তায় গ্রাহকদের জন্য সাতটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ওই বার্তায় সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে–
১. সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাম্প চালু রাখা।
২. বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘ওয়েট অ্যান্ড ড্রাই’ পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা।
৩. বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা।
৪. বিদ্যুতের অপচয় রোধে দোকান, শপিংমল, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করা।
৫. দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা।
৬. ইজিবাইক, অটোরিকশা ইত্যাদিতে অবৈধভাবে চার্জিং করা থেকে বিরত থাকা।
৭. পিক আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা) এসি, ওয়েল্ডিং মেশিন, লন্ড্রি, ওভেন বা মাইক্রো ওভেন, হিটার, পানির পাম্প, ইস্ত্রি এবং বৈদ্যুতিক বিলবোর্ডসহ অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা।
বিদ্যুৎ বিভাগ মনে করছে, গ্রাহকরা এই নির্দেশনাগুলো মেনে চললে সেচ মৌসুম ও রমজানে সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সহজ হবে।
আরও পড়ুন
- • মিরপুরের বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
- • ইরানে বিনিয়োগে ৩০০ বিলিয়ন ডলারের তহবিলের পরিকল্পনা
- • আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
