২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৭:৩৫

শিরোনাম
নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু

বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৫:৪২

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনোমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

শুক্রবার (২৬ জুন) বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাবিত ইকোনোমিক করিডোরের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ানো, বাণিজ্য ও লেনদেন বৃদ্ধি করা এবং মাল্টিমোডাল পরিবহনব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকাল সোয়া ৯টায় সফরসঙ্গীদের নিয়ে তিয়ানআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে চীনের শীর্ষ আইনসভা নেতা ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তার ও সফরসঙ্গীদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন