২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৮:৫১

শিরোনাম
নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু

সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই মিলবে স্বর্ণের আংটি

সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই মিলবে স্বর্ণের আংটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৭:১৯

ভারতের তামিলনাড়ু সরকার সরকারি হাসপাতালে সন্তান প্রসবে উৎসাহ দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এ প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারি হাসপাতালে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত এবং বেসরকারি হাসপাতালের উচ্চ চিকিৎসা ব্যয়ের প্রবণতা কমাতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় ৭ লাখ ৮০ হাজার শিশুর জন্ম হয়। এর মধ্যে প্রায় ৫৩ শতাংশ বা ৪ লাখ ২০ হাজার শিশু সরকারি হাসপাতালে জন্ম নেয়। বেসরকারি হাসপাতালে একটি সন্তান প্রসবের গড় খরচ প্রায় ৬৩ হাজার ৪৭৩ রুপি, যেখানে সরকারি হাসপাতালে এ খরচ মাত্র ১ হাজার ৩৬৪ রুপি।

তামিল সমাজে প্রচলিত ‘থাই মামান সির’ রীতিতে নবজাতককে তার মামা আশীর্বাদস্বরূপ উপহার দেন। সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে সরকার এ প্রকল্প চালু করেছে।

চলতি বছরের ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিনে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে সরকারের পক্ষ থেকে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি দেওয়া হবে। এ কর্মসূচির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে।

তবে এ সুবিধা পেতে মাকে অবশ্যই তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। ছেলে ও মেয়ে উভয় নবজাতকই এ সুবিধা পাবে। এছাড়া প্রথম সন্তান বা পরবর্তী সন্তান জন্মক্রমের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ রাখা হয়নি।

প্রকল্পটি রাজ্য সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল। আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন