আরও ১২৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৫
দেশের আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১২ কোটি ৩০ লাখ (১২৩ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এই ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার সংগ্রহ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ফেব্রুয়ারি মাসে ডলার কেনার প্রবণতা বেড়েছে। এর আগে গত ২ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন ধাপে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ ডলার সংগ্রহ করা হয়। সব মিলিয়ে শুধু ফেব্রুয়ারি মাসেই মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ (১৪৪৮ মিলিয়ন) মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আজকের সংগৃহীত ১২৩ মিলিয়ন ডলারসহ চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ৫৩৮ কোটি ১৫ লাখ (৫৩৮১.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কেনা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ রেট বজায় রাখা হয়েছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল: শিক্ষামন্ত্রী
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
