ফুঁসে উঠেছে তিস্তা, বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে পানি, বন্যার আশঙ্কা
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ২১:৪০
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানির প্রবল চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো কর্মকর্তারা জানান, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি হু হু করে বাড়ছে। এর ফলে নীলফামারীর ডিমলা উপজেলার অন্তত ছয়টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, সন্ধ্যার পর থেকে পানি দ্রুত বাড়তে থাকায় অনেক গ্রাম তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানিয়েছেন, পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি শুকনো খাবার বিতরণ ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলছে।
আরও পড়ুন
- • জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ইনকিলাব মঞ্চের মাসব্যাপী আয়োজন
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
